শনিবার সারা ভারত আইনজীবী সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সুবর্ণ জয়ন্তী হল ঘরে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর:– শনিবার সারা ভারত আইনজীবী সংগঠনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের সুবর্ণ জয়ন্তী হল ঘরে। শনিবারে সকালে আইন জীবীদের উপস্থিতিতে সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর সংগঠনের নেতৃত্বেরা শহীদ বেদীতে মাল্যদানের পরেই শুরু হয় রাজ্য সম্মেলন। এই সম্মেলন চলবে দুই দিন ধরে। এই সম্মেলনে মূলত ধর্ম নিরপক্ষতা, ন্যায়, গণতন্ত্র, সমাজতন্ত্র নিয়ে আলোচনা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ও বিশিষ্ট আইন জীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সমাজকর্মী তিস্তা শীতলাবাদ এবং সংগঠনের নেতৃত্বরা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা আইন জীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *