রানাঘাটে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ইন্দিরা গান্ধীর জন্ম দিবস।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ ১৯ শে নভেম্বর প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৫ তম জন্মবার্ষিকী। রানাঘাটে শ্রদ্ধার সঙ্গে পালিত হল ইন্দিরা গান্ধীর জন্ম দিবস। রানাঘাটে আজ ইন্দিরা গান্ধীকে স্মরণ করলো জাতীয় কংগ্রেস ও তৃনমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণ পাড়া মোড়ে ইন্দিরা গান্ধীর আবক্ষ মূর্তিতে মাল্য দান করা হয়। আলোচনা করা হয় ইন্দিরা গান্ধীর মতাদর্শ নিয়ে। সন্ধ্যায় রানাঘাট পৌরসভায় রাজীব গান্ধী মেমোরিয়াল কমিটি ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে সেমিনার নানা সাংষ্কৃতিক অনুষ্ঠান ,ও কৃতি ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *