আজ থেকে শুরু হল রানাঘাট প্রিমিয়ার লিগ।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ থেকে শুরু হল রানাঘাট প্রিমিয়ার লিগ। নদীয়া জেলার মধ্যে অন্যতম বড় টেনিস বলের ক্রিকেট টুর্নামেন্ট।নাসরা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে এবং রানাঘাট পুরসভার সহযোগিতায় রানাঘাট নাসরা মাঠে আজ থেকে শুরু হলো এবছরের রানাঘাট প্রিমিয়ার লিগ।এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করলো এই ক্রিকেট লিগ।পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই ক্রিকেট লিগে অংশগ্রহণ করে নামী প্লেয়াররা। ১২ টিমের এই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আয়োজিত হবে ২৫ শে নভেম্বর।আজ উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক পুরপ্রধান উপ পুরপ্রধান ও কাউন্সিলর বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *