নবঘোষিত মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তালিকায় সিভিক ভলেন্টিয়ার এর নাম রয়েছে বলে অভিযোগ বিজেপির।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের তালিকা প্রকাশ পেয়েছে ১৯ নভেম্বর। নবঘোষিত মানিকচক ব্লক যুব তৃণমূল কংগ্রেসের তালিকায় সিভিক ভলেন্টিয়ার এর নাম রয়েছে বলে অভিযোগ বিজেপির। মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বিজেপি নেতা গৌড় চন্দ্র মন্ডল অভিযোগ করে বলেন যুব তৃণমূল কংগ্রেসের তালিকায় সিভিক ভলেন্টিয়ারের নাম রয়েছে। পাশাপাশি বিজেপি নেতা গৌড় চন্দ্র মন্ডল আরো অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের ঘোষিত তালিকায় ঠিকাদারদেরও নাম রয়েছে। পাশাপাশি মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি দেব ব্রত ঘোষের নাম তালিকায় না থাকায় তিনি একপ্রকার ক্ষোভ উগড়ে দিয়েছেন।এই বিষয়ে মানিক চক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান ক্যামেরার সামনে কিছু মন্তব্য করতে চাননি। তারা কি বলেছেন শুনে নেবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *