নির্মাণের সদ্য বছরেই ভেঙে পড়ে সেতু,বিপাকে একাধিক গ্রামের বাসিন্দারা।

আবদুল হাই, বাঁকুড়াঃ- সামনেই আসন্ন পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট এইবার কোন গোষ্ঠীদ্বন্দ্বের ইস্যু নিয়ে নয়, ইস্যু নির্মান প্রকল্প। বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের লাউগ্রাম পঞ্চায়েতের ছোটপাগলা গ্রাম।একাধিক গ্রামের বাসিন্দাদের কথা মাথায় রেখে এই গ্রামে তৈরি হয়েছিল পাকা পোক্ত একটি সেতু, কিন্তু কোনো অজানা কারণে নির্মাণের পর সদ্য বছরই ভেঙে পড়ে সেই সেতুটি।সেতুর ভাঙনের জেরে চরম বিপাকে একাধিক গ্রাম। লাউগ্রাম পঞ্চায়েতের অধীনস্থ চুয়াডাঙ্গা,মঙ্গলপুর,লক্ষণহাটি,মধুবন,মহামায়া কলোনি সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের পারাপার করার জন্য একমাত্র সেতু হল এটি।২০১৭ সালে লক্ষাধিক টাকা খরচ করে পাকাপোক্ত একটা নির্মাণ হয় এই সেতু। দুর্ভাগ্যের বিষয় নির্মাণের বছরে ফাটল ধরে যায় সেতুটিতে এখন পুরোপুরি ভেঙ্গে পড়েছে সেতুটি। বাসিন্দাদের তরফ থেকে একাধিকবার একাধিক স্তরে অভিযোগ জানিও কিন্তু কোন সূরাহা মেলেনি। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামবাসীদের তত্ত্বাবধানে এই সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলে হয়তো এই বিপত্তি ঘটতো না।

ইতিপূর্বেই এই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে অনেক দুর্ঘটনার সাক্ষী থাকতে হয়েছে গ্রামবাসীদের। স্কুল পড়ুয়া থেকে শুরু করে কৃষক সবাইকেই পারাপার করতে হয় এই বিপদজনক ভাবে ভেঙে যাওয়া সেতুর ওপর দিয়ে।এমনকি স্কুলের সময় বা মানুষের কাজের সময় ৫ কিলোমিটার ঘুরপথেরও সাহায্যে নিতে হয়। এর সূরাহা যে কি, তা কারোই জানা নেই। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান, পুরো বিষয়টি তাদের গোচরে আছে,তারা বিষয়টি সম্পর্কে সবই জানে উপরমহলে ঘটানাটি জানানো হয়েছে খুব তাড়াতাড়ি একটা সমাধান হবে বলেই জানান। আদেও কি এর কোন স্থায়ী সমাধান হবে, নাকি সমস্যা সমস্যা হয়েই রয়ে যাবে সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *