তীর্থ ভ্রমন করতে এসে হ্রদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- তীর্থ ভ্রমন করতে এসে হ্রদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। এমনি মর্মান্তি ঘটনাটি ঘটেছে নদীয়ার নবদ্বীপে। পরিবার ও পুলিশ সুত্রে জানা যায় মৃত বৃদ্ধের নাম বিজয় কুমার দাস, বয়স আনুমানিক ৬৭। বাড়ি, উড়িষ্যার বালেশ্বর এ। গত শুক্রবার তারা প্রথমে মায়াপুর এসে ওঠে,সেখানে বিভিন্ন মঠ মন্দির ব্রমন করে গতকাল বেলা তিনটে নাগাদ নবদ্বীপে আসে, ও নবদ্বীপ শহরের বেশ কিছু মন্দির দর্শন করে, সন্ধ্যা থেকে তারা নবদ্বীপ ধাম স্টেশনে থাকে, রাতের ট্রেনে ফেরার জন্য।

রাতে খাবার খাওয়ার পর আনুমানিক এগারোটা নাগাদ অসুস্থ বোধ করে বৃদ্ধ, পরিবারের লোকজন তরিঘরি নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। আজ তার দেহটি ময়না তদন্তের জন্য শক্তি নগর জেলা হাসপাতালে পাঠালো পুলিশ। সামগ্রিক ঘটনায় শোকের ছায়া পরিবারে। গতকাল রাতে পরিবার নিয়ে তীর্থ করে ফেরার পথে হ্রদ রোগে আক্রান্ত হয়, হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানায়, আজ ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *