নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমানঃ- বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা নাড়ুগোপাল ভগতের উদ্যোগে শান্তি রাইস মিলের পাশে রয়েছে একটি শিক্ষা কেন্দ্র কিন্তু সেখানে নেই পানীয়কলের ব্যবস্থা এবং নেই শৌচালয়ের ব্যবস্থা ওই এলাকার স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল এই শিক্ষা কেন্দ্রের পাশে যদি একটি শৌচালয় এবং পানীয় জলের ব্যবস্থা হয় তাহলে শিক্ষা কেন্দ্র শিশুদের অত্যন্ত উপকৃত হয় তাদের দাবিকে মেনে ওই ওয়ার্ডের পৌরপিতা নাড়ুগোপাল ভগত ঘটনাস্থলে গিয়ে অভিযোগ শুনেন এবং খুব তাড়াতাড়ি ঠান্ডা পানীয় জলের একটি ট্যাংকি বসানো হবে এবং শিশুদের জন্য তৈরি করা হবে শৌচালয়। ক্যামেরার মুখোমুখি হয়ে ২২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা নাড়ুগোপাল ভগৎ বলেন, এখানকার মানুষের কিছু সমস্যা আছে এখানে একটি শৌচালয়ের দরকার ও এখানে পৌরসভার পানীয় জলের কলটি খারাপ হয়ে আছে। আমি খবরটি শুনতে পাই এবং তৎক্ষণাৎ এখানে এসে উপস্থিত হই। আজ আমি পরিদর্শন করলাম এবং প্রতিশ্রুতি দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলি সমাপ্ত করা হবে। এর পাশে একটি শিশু কেন্দ্র রয়েছে যেখানেও পানীয় জলের ব্যবস্থা নেই আমি প্রতিশ্রুতি দিয়েছি ১৫ই ডিসেম্বরের মধ্যে সমস্ত কাজ সমাপ্ত করে দেবো আমি। আমি ওয়ার্ডের পৌরপিতা হিসাবে মানুষের পাশে থেকে সব সময় কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
বর্ধমান পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌর পিতা নাড়ুগোপাল ভগত পানীয়কল এবং শৌচালয়ের ব্যবস্থা র পতিশ্রুতি দিলেন।












Leave a Reply