নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রাম, নিজস্ব সংবাদদাতা:-  নন্দীগ্রাম ২ ব্লকের আমদাবাদে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের মন কি বাত অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোমা উদ্ধারের বিষয়ে বলেন এটা শুধু পঞ্চায়েত ভোট বলে নয়, সারা বছরই বোমা বন্দুক পশ্চিমবঙ্গে মজুত করে রাখা হয়, এলাকা দখল পঞ্চায়েতের চুরি মাছের ভেরি দখল ভোট লুট ক্লাব ধর্মী অনুষ্ঠানকে নিয়ন্ত্রণে রাখার জন্য এবং দাদাদের হাতে যাতে এলাকা দখলে থাকে সাধারণ মানুষ যাতে ভয়ে আতঙ্কে থাকে চুরি দুর্নীতি নিয়ে যাতে মুখ খুলতে না পারে সাধারণ মানুষ সেই কারণে ভয়ের পরিবেশ তৈরি করে রাখার জন্য বোম বন্দুক ব্যবহার করা হয়। এবং বোমাকে তার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়, এবং শাসক দলের লোকেরাই এর সাথে যুক্ত সে কারণে পুলিশ হার্মাদ গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না কারণ ব্যবস্থা নিলে সে পুলিশ অফিসারদের বদলি করে দেওয়া হয়। সেই জন্যই পুলিশ অফিসাররা আপস করে চলেন, এবং এক শ্রেণীর পুলিশ অধিকারীকরা বালি মোরাম পাথর সহ গরু পাচার কাঠ পাচার করার পেছনে মাল কামায়। সে কারণে তাদের ব্লক লেবেলে অঞ্চল লেভেলের নিচের তলার নেতা গুন্ডাদের সাথে আপোস রাখতে হয়।
অন্যদিকে খানাকুলের পঞ্চায়েত প্রধান আসিক ইকবাল প্রকাশ্যে মদ পান করছেন। তাই আমি বারে বারে বলি বুড়িমার চকলেট বোমার পাওয়া যায় না তাই পিসিমার বোমে ভরে গেছে পশ্চিমবাংলা এমনটাই কটাক্ষ করলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *