জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হল বাঁকুড়া চ্যাম্পিয়ান লিগের মেগা ফাইনাল।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার জেলার অন্যতম জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাঁকুড়া চ্যাম্পিয়ান লিগ অর্থাৎ বিসিএল। 2021সালে আইপিএলের আদলে তৈরি করা হয় বিসিএল। আইপিএলের সমস্ত নিয়ম রীতি মেনে এ বছর তাদের দ্বিতীয় বর্ষ। গতবারের মতো এবারও ছিল জেলার 12টি ফ্রাঞ্চাইজি। জেলার বিভিন্ন এলাকার প্লেয়ারদের এই নিলামের মাধ্যমে কিনে নেন ফ্রাঞ্চাইজি গুলো। টানা পাঁচদিন খেলা হবার পর সোমবার মালিয়াড়া নীলবাড়ি ময়দানে অনুষ্ঠিত হল বাঁকুড়া চ্যাম্পিয়ান লিগের মেগা ফাইনাল। ফাইনালে মুখোমুখি দুই দল সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি বনাম বি সি ইউ। টানটান উত্তেজনার মাধ্যমে খেলাটি সমাপ্ত হয়। বিজয়ী হয় বি সি ইউ এবং বিজিত হন সোনামুখী ক্রিকেট অ্যাকাডেমি। মাঠে ছিল উন্নত মানের লাইভ সম্প্রচার। ছিল খেলয়াড় ও দর্শকদের জন্য প্রচুর আকর্ষণীয় পুরস্কার। যার মধ্যে সোনার গৌরব ট্রফি, রেফ্রিজারেটর, এল ই ডি, নগদ অর্থ উল্লেখযোগ্য। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। এদিনের এই ফাইনাল খেলাটি দেখতে ভীড় জমান ক্রিকেট প্রেমী দর্শকেরা। ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএল সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র সহ এলাকার ক্রিকেট প্রেমী বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *