পথ নিরাপত্তা সম্পর্কে মানুষকে সচেতনতার বার্তা পুলিশের।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রতিবছর দুর্ঘটনার জন্য হাজার হাজার মানুষকে হারাতে হছে আমাদের। তার একমাত্র কারন অসতর্কতা। নিজেরা একটু সচেতন হলেই আমরা দুর্ঘটনার কবল থেকে নিজেদের রক্ষা করতে পারি। তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় জনসাধারণকে সচেতন করাই মূল লক্ষ্য। তাই আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং দুবরাজপুর থানার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল “সেফ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচি। পথ নিরাপত্তা সম্পর্কে সাধারন মানুষকে সচেতন করতে এদিন একটি ট্যাবলোতে বাউল গানের মধ্য দিয়ে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিন এই ট্যাবলো দুবরাজপুর শহর পরিক্রমা করে। পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশরাও কর্মসূচিতে সামিল ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *