বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল সাঁকরাইল মানিকপুরে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হল সাঁকরাইল মানিকপুরে। মানিকপুর উদয়ন সমিতির ক্লাবে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করলেন। অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছেন এবং অর্থের অভাবে চারা চক্ষু পরীক্ষা কিংবা ছানি অপারেশন করতে পারছেন না তাদের জন্যই ক্লাব কর্তৃপক্ষ এই ব্যবস্থা করলেন। এ আই ক্লিনিক এন্ড অপটিক্স এর সহযোগিতা এই ক্যাম্পের আয়োজন করা হয়।
অভিজ্ঞ ডাক্তার তুহিন ব্যানার্জীর দ্বারা চক্ষু পরীক্ষা করলেন। বহু এলাকার মানুষ চক্ষু পরীক্ষা করালেন এই শিবিরে। যাদের চোখে ছানি পড়েছে এই ক্যাম্প থেকেই তাদের ছানি অপারেশনের জন্য হাওড়া চক্ষু হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে জানালেন ডাক্তার ব্যানার্জি। এমনই সামাজিক মূলক কর্মকান্ডকে সাধুবাদ জানালেন এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *