ফুটবল বিশ্বকাপ ঘিরে উত্তেজনা বর্ধমান শহরে।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- গতকাল বিশ্বকাপ ফুটবল খেলা ছিল এই খেলাতে জয়ী হয় আর্জেন্টিনা। সেই ঘটনাকে কেন্দ্র করে ব্রাজিলের ফ্যানরা বিজয় টিম আর্জেন্টিনার দর্শকদের উপরে হামলা চালায়।২২নং
ওয়ার্ডের পৌরপিতা নাড়ুগোপাল ভগত আজ সকালে আহত ব্যক্তির বাড়িতে যায় এবং তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দিয়ে আসেন এবং যারাই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ও কথা জানিয়েছেন এবং জেলা প্রশাসনের কাছে তিনি জানিয়েছেন যা যারা এই ঘটনা করেছে তাদের কঠোরতম শাস্তি হোক।
নাড়ুগোপাল ভগৎ বলেন,খেলা মানে সবার এতে রাজনীতির রং আবার কিসের এটা কোন দ্বন্দ্ব নেই কোন গোষ্ঠী নেই খেলায় হারবে খেলায় জিতবে এটাই তো বাস্তব। যিনি আহত হয়েছেন ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি বলেন, গতকাল আমরা ফুটবল বিশ্বকাপ দেখার জন্য জাইন্ড স্ক্রিনের ব্যবস্থা করেছিলাম। সেখানে প্রায় দেড়শো থেকে ২০০ জন লোক বসে খেলা দেখছিলাম। সেখানে কিছু ব্রাজিল সমর্থক ছিল যারা ফ্রান্সের হয়ে গলা ফাটাচ্ছিল। কিন্তু শেষে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে বলে তারা অসভ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে এবং তাদের হাতে সেই লাঠি দিয়ে আঘাত করে তারা। এখন দেখার শুধুমাত্র কি বিশ্বকাপ ফাইনাল নিয়ে এই ঘটনা নাকি এর মধ্যে রয়েছে অন্য কোন রহস্য? এরই মধ্যে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন আহত সেই ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *