বিচারাধীন বন্দিকে মারধোর করে হাতপা ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জেলের ভেতর বিচারাধীন বন্দিকে মারধোর করে হাতপা ভেঙে দেওয়ার অভিযোগ উঠলো জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। খবর পেয়ে জেলের বাইরে বিক্ষোভ পরিবারের সদস্যদের।গত নয় মাস ধরে মাদক মামলায় বিচারাধীন রয়েছেন জলপাইগুড়ি শহর সংলগ্ন সারদাপল্লী র বাসিন্দা এক যুবক। পরিবারের দাবি তারা জানতে পারেন জেলের ভেতর মারধোর করে ফেলে রাখা হয়েছে ছেলেকে।দেখা করতে চাইলে দেখা করতে না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তারা।ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন জেল কর্তৃপক্ষ। ঘটনায় একজন কারারক্ষী কে শোকজ করে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *