নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ- ধিক্কার মিছিল বের করে কালিয়াগঞ্জ হাসপাতালে সামনে বিক্ষোভ সমাবেশ। ভারতীয় জনতা পার্টির উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ শহর মন্ডলের পক্ষ থেকে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে আট দফা দাবি নিয়ে। কালিয়াগঞ্জ হাসপাতালে সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখিয়ে আট দফা দাবি নিয়ে স্মারক লিপি প্রদান প্রদান করা হয় কালিয়াগঞ্জ ভারপ্রাপ্ত সুপার এর কাছে। দাবি গুলির মধ্য ব্লাড ব্যাংক করা, রুগি দের খাবারের মান ভালো করতে হবে, ব্লাড ব্যাংকের স্টোরেজ ক্ষমতা বাড়াতে হবে,এক্স রে মেশিনের পরিষেবা প্রদান করা, ইসিজি পরিষেবা প্রদান, বেডের সংখ্যা বাড়াতে হবে, পানীয় জলের সমস্যা সমাধান করতে হবে,আয়া মাসিদের দুর্ব্যবহার বন্ধ করতে হবে। সমস্যাগুলো সমাধান না করেন তাহলে ১৫ দিন পর ২০২৩শের নতুন বছরের ৫ জানুয়ারি পর বৃহত্তর আন্দোলনের হুমিকি দিলেন কালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডল সভাপতি গৌরাঙ্গ দাস।
ধিক্কার মিছিল বের করে কালিয়াগঞ্জ হাসপাতালে সামনে বিক্ষোভ সমাবেশ।












Leave a Reply