শীতকালীন ক্রীড়া শিমুরালীতে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  জাঁকিয়ে শীত পড়ার সাথে সাথে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে।শিমুরালি কিন্ডার গার্টেন স্কুলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ সকাল দশটা শুরু হয় শিমুরালি সংস্কৃতি সংঘের খেলার মাঠে। মার্চফাস্ট দিয়ে শুরু ক্রীড়া প্রতিযোগিতা।পতাকা উত্তোলনের পরেই স্কুলের প্রাক্তন ছাত্রী ও প্রাক্তন ক্রিকেটার অন্বেষা মৈত্র।একশো বিরানব্বই জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে চৌত্রিশ টি ইভেন্টে।চামচ গুলি থেকে আলু দৌড় সহ নানান ইভেন্টে ভরা ছিল এই ক্রীড়া প্রতিযোগিতায়।এই ক্রীড়া প্রতিযোগিতায় উল্লেখযোগ্য ইভেন্ট ছিল প্রাক্তন ছাত্রদের দৌড়। মায়েদের জন‍্য ছিল মিউজিক্যাল চেয়ার।বাবাদের ছিলো মাথায় টুপি পড়ানো। ক্রীড়া প‍্রতিযোগিতার শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।সভাপতির ভাষন দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *