রানাঘাট আইসতলা মোড়ে পথসভা করল আরএসপি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শিক্ষক নিয়োগ, আবাস যোজনা সহ সর্বক্ষেত্রে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যুক্ত। ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ২২শে ডিসেম্বর জেলা শাসকের দপ্তরে অভিযান করবে নদীয়া জেলা বামফ্রন্ট। এই কর্মসূচিকে যাতে সফল করা যায় সেই জন্য আজ রানাঘাট আইসতলা মোড়ে এক পথসভা করল আরএসপি।এদিনের পথ সভা থেকে সাধারণ মানুষকে আহবান করা হয় বামফ্রন্টের কর্মসূচিতে যোগদান করার জন্য। এদিনের এই পথসভায় উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *