পাল্টা সভায় জনস্রোত এবং আগাম বেঁধে দেওয়া ডেড লাইনের শেষ দিন আজ, ২১ শে ডিসেম্বর হোম টাউনে বড় পরীক্ষা শুভেন্দুর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  ২১ শে ডিসেম্বর শুভেন্দুর বেঁধে দেওয়া ডেড লাইনের শেষদিন।পশ্চিমবঙ্গের পাশাপাশি জেলার রাজনীতিতেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করবেন শুভেন্দু অধিকারি। গত ৩ রা ডিসেম্বর কাঁথির বুকে অভিষেক ব্যানার্জি জনসভায় জনশ্রোত ছিল চোখে পড়ার মতো। আজ সেই সভার পাল্টা সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে মঞ্চ বাঁধার কাজ শেষ হয়েছে। শেষ প্রস্তুতি চলছে চরম পর্যায়ে । অভিষেক ব্যানার্জির সভাকে টেক্কা দিয়ে কতটা জনসমর্থন আনতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ইতিমধ্যে কর্মী সমর্থকরা সভামঞ্চের দিকে আসতে শুরু করেছেন। অভিষেক ব্যানার্জির সভার জনশ্রোত হার মানাবে আজকের শুভেন্দু অধিকারীর সভা এমনটাই দাবি বিজেপি নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *