কিষান জাতি সংগঠনকে শক্ত করতে জোর কদমে প্রস্তুতি।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-কিষান জাতি সংগঠনকে শক্ত করতে জোর কদমে প্রস্তুতি। পঞ্চায়েত নির্বাচনের আগে ঘুড়ে দাঁড়াতে আবার নতুন কমিটি গঠন করলেন মালদা জেলা কিষান জাতি।মালদা জেলা কিষান জাতির সম্পাদক পদে দায়িত্ব ভার গ্রহন করেন আশিষ মন্ডল।বুধবার সকাল নাগাদ আশিষ বাবু সংবর্ধনা জানান মানিকচক ব্লক কিষান জাতি কমিটি তরফে।বিগত বছর গুলিতে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভালো ফালাফল করেছিলেন কিষানজাতি।আশিষ মন্ডল মানিকচক গ্রাম পঞ্চায়েতের কিষান জাতির নির্বাচিত সদস্য।এদিন আশিষ বাবুকে কাছে পেয়ে আনন্দে মেতে উঠেন কিষান জাতির কর্মীরা।এবিষয়ে মানিকচক ব্লক কিষান জাতির সভাপতি বাবলু মন্ডল বলেন,মালদা জেলা কিষান জাতির সম্পাদক আশিষ মন্ডলকে কাছে পেয়ে আমরা খুবই খুশি।পরবর্তীতে কিষান জাতির প্রংশাপএের জন্য আন্দোলন নামবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *