জট কাটিয়ে গৌরীহাট সেতুর কাজ শুরু হলো, সাত থেকে আট মাসের মধ্যে সেতুর পুরো কাজ শেষ হবার কথা জানালেন জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: –2020সালের জুলাই মাসে গৌরীহাট সেতুর শিলান্যাস হয়েছিল।এরপর সেতু বানানোর জায়গা নিয়ে নানা সমস্যার সামনে পড়তে হয়েছিল ঠিকাদারদের।ফলে কয়েক মাস সেই কাজ বন্ধ ছিল। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাপতি দুলাল দেবনাথ সেতূর কাজ দেখতে এসে জানিয়েছেন আজ থেকে সেতুর কাজ শুরু হয়েছে।জমি সমস্যা মিটে গেছে।আর কয়েক মাসের মধ্যেই কাজ শেষ হবার কথা তিনি জানিয়েছেন।ফলে এলাকার বাসিন্দা রাও সেতুর কাজ শুরু হয়েছে এই খবর শোনার পর আশায় দিন গুনছে পুরো কাজ কবে শেষ হবে।এইদিন তিনি সেতুর দেখতে আসেন।কথা বলেন ইঞ্জিনিয়ারদের সাথে‌।তিনি এই কথাও বলেন কোন ধরনের সমস্যা হলে তাকে জানাতে। কিন্তু কাজ আর বন্ধ যাতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *