উত্তরের প্রতি নজর দিল্লির নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া ছুটবে বন্দে ভারত ট্রেন।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- সম্প্রতি ভারতীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়কে অবহিত করা হয়েছে বলে বৃহস্পতিবার নিজেই জানিয়েছেন সাংসদ।
এই বিষয়ে সাংসদ বলেন, দীর্ঘ সময় থেকে রেল মন্ত্রীর কাছে এই আবেদন করা হয়েছিল, এবার সেই শুভক্ষণ এসেছে আগামী ৩০ শে ডিসেম্বর থেকে নিউ জলপাইগুড়ি এবং হাওড়ার মধ্যে প্রথম বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরু হবে,
এর পাশাপাশি সাংসদ এটাও উল্লেখ করেন, দ্বিতীয় বন্দে ভারত ট্রেনটি ও খুব শীঘ্রই নিউ জলপাইগুড়ি গৌহাটি রুটে চলবে এমনটাই আশ্বাস তিনি রেল মন্ত্রকের পক্ষ থেকে পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *