বিষ পান করে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হল এক বৃদ্ধর।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-বিষ পান করে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হল এক বৃদ্ধর। ঘটনাটি ঘটেছিল শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুরের ইটাহারের আইহো এলাকায়। পরিবার সূত্রে জানা যায় বিষ পান করা ওই বৃদ্ধর নাম বুধু হেমরম বয়স ৬০। এদিন সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই বৃদ্ধ। তড়িঘড়ি পরিবারের লোকজনেরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেইখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক এই দিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন শনিবার রাতে তার মৃত্যু হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। তবে ওই বৃদ্ধ কি কারনে বিষ পান করলেন তা বুঝতে পারছেন না পরিবারের লোকজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *