আবদুল হাই, বাঁকুড়াঃ খেরওয়াল তুকৌ ২০২৩ অর্থাৎ আদিবাসী মিলন উৎসব উদযাপিত হল শুশুনিয়া পাহাড়ের কোলে শিউলিবনা গ্রামে। হাজার হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে শময়িতা মঠ আয়োজিত এই অনুষ্ঠানে যেমন ছিল সাঁওতালি নৃত্য,লোকসংগীত, আলিপুরদুয়ারের রাভা নৃত্য ঠিক তেমনি অসমীয়া নৃত্য বিহু। বিশেষ আকর্ষণ ছিল আদিবাসীদের সমবেত নৃত্য। সবকিছু মিলে বছরের প্রথম দিন খুব সুন্দরভাবেই উদযাপন করলেন শিউলিবনা সহ পাশাপাশি আদিবাসী গ্রামের মানুষজন ও দূর দূরান্ত থেকে আগত পর্যটকেরা। পাহাড়ের সামনে ঝরনা, ইকোপার্ক এর কাছে যেমন পিকনিকের আসর জমেছে ঠিক তেমনি শুশুনিয়া পাহাড়ের পেছন দিকে শিউলি বোনা গ্রামে জমেছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। শুশুনিয়া পাহাড়ের কোলে খোলা আকাশের নিচে ধামসা মাদলের তালে শিউলিবনা গ্রামের আদিবাসীরা স্বাগত জানালেন নতুন বছরের নতুন সুর্যকে। শময়িতা মঠের অধ্যক্ষা ঋষিঋদ্ধা অনাহতা বলেন ‘শুশুনিয়া পর্যটনে এই পহেলা জানুয়ারি দিনটিকে বিশেষ মাত্রা দিয়েছে এই খেরওয়াল তুকৌ উৎসব। ‘
সাড়ম্বরে পালিত হল আদিবাসী মিলন উৎসব খেরওয়াল তুকৌ।












Leave a Reply