শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে কল্পতরু উৎসব পালন।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ-আজ পয়লা জানুয়ারি। আজকের দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। ১৮৮৬ সালের ১ জানুয়ারি থেকে পালন করা হয় কল্পতরু উৎসব। বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যানবাটীতে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। এখানেই রামকৃষ্ণ পরমহংস জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসের অনুগামীরা এই উৎসবকে “ঠাকুরের বিশেষ উৎসব”গুলির অন্যতম উৎসব হিসেবে গণ্য করেন। তাই প্রতিবছরের ন্যায় এবছরও বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে কল্পতরু দিবস পালন করা হয়। আজ মঙ্গল আরতির মধ্য দিয়ে উৎসবের সূচনা হয় দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। সারাদিন ধরে চলে পূজাপাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্রপাঠ এবং হোমযজ্ঞ। তারপর দুপুরে ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয় বলে জানান দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজ ও ভক্তবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *