তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সারেঙ্গা অঞ্চল তৃণমূল সভাপতি পক্ষ থেকে হল রক্তদান শিবির।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : –  তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে সারেঙ্গা অঞ্চল তৃণমূল সভাপতি পক্ষ থেকে হল রক্তদান শিবির। ১লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস তাই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারেঙ্গা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি মান্নান মোল্লার উদ্যোগে আজ এক রক্তদানের শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান জীবন দান এই মূল মন্ত্রকে পাথেয় করে আজ মহান দিনে মহান কাজে অবতীর্ণ হলেন অঞ্চল সভাপতি মান্নান মোল্লা। মানুষকে বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন রক্ত, রক্ত না হলে মানুষ বাঁচে না এই ধ্রুব সত্যটি আজ কারুর অজানা নয়। বর্তমান বিজ্ঞানের যুগে বিভিন্ন জিনিস আবিষ্কার হলেও মানুষের সব থেকে মূল্যবান বস্তু রক্ত এখনও কৃত্রিমভাবে আবিষ্কৃত হয়নি। সেদিক থেকে বিজ্ঞান এখনো পিছিয়ে আছে । তাই এই রক্তের জন্য মানুষেরই উপর ভরসা করতে হয় বিজ্ঞানকে আজও। মানুষের শরীর থেকে রক্ত নিয়ে তবেই মুমূর্ষ রোগীকে বাঁচানো সম্ভব হয় সেও বিজ্ঞানের দ্বারায়। প্রতিনিয়ত বিজ্ঞানের হাত ধরে মানুষের হাতে চমকপ্রদ এবং অকল্পনীয় বস্তু উপহার দিচ্ছে বিজ্ঞান। তাই সাধারণ মানুষ আজও অপেক্ষায় আছে বিজ্ঞান হয়তো কোন এক সময় এই রক্ত কৃত্রিমভাবে তৈরি করে মানুষের রক্তের চাহিদা মেটাবে। তাই এই অমূল্য রক্ত যাতে মুমূর্ষ মানুষকে বাঁচিয়ে তোলে তারই প্রয়াসে এগিয়ে এলেন সারেঙ্গা অঞ্চল সভাপতি প্রতিবছরের ন্যায় এ বছরও।
সারেঙ্গা গঙ্গা নদীর পাড়ে মনোরম পরিবেশে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মোট ১০০ জন স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেন।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল, ব্লক সভাপতি জয়ন্ত ঘোষ, তৃণমূল নেত্রী নাসিমা কাজী, তৃণমূল নেতা তপন পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *