নতুন এটিএম অফিস উদ্বোধন হলো দক্ষিণ সাঁকরাইলে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : দক্ষিণ সাঁকরাইল এ নতুন এটিএম উদ্বোধন করলেন দক্ষিণ সাঁকরাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান কাশ্মীরা খান। দক্ষিণ সাঁকরাইল এলাকায় তেমনভাবে এটিএম অফিস ছিল না, মানুষ সমস্যায় আসতে হতো চাঁপাতলা এলাকায়। আজ নতুন এটিএম হওয়ায় মানুষের সময় বাঁচবে। পার্শ্ববর্তী পোড়ামিল ধার এলাকার বহু বেসরকারি কারখানা আছে সে কারখানার শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিদের সুবিধা হল এই মেশিনে টাকা তোলা ব্যবস্থা পাওয়ায়। আজ এই নতুন এটিএম মেশিন উদ্বোধনে পঞ্চায়েতে প্রধান ছাড়াও উপস্থিত ছিলেন সাঁকরাইল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নাসিমা কাজী, দক্ষিণ হাওড়া তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তপন পাল সহ বিশিষ্ট জনেরা এবং গ্রামের অনেক মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *