ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৩৮ নম্বর পাটে তৃনমূল কংগ্রেসের পাড়া বৈঠক অনুষ্ঠিত হলো।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- পঞ্চায়েত ভোটকে সামনে রেখে রাজ্যের শাসকদল তৃনমূল শুরু করেছে পাড়ায় পাড়ায় ‘পাড়া বৈঠক’। আর তাতেই বিপুল সাড়া পাওয়া যাচ্ছে এলাকায়। গ্রামের পুরুষ ও মহিলারা এক সঙ্গে ওই বৈঠকে যোগ দিয়ে তাঁদের সমস্যার কথা জানাচ্ছেন। সমাধানের জন্য চলছে আলোচনা। বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের জটেশ্বর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৩/১৩৮ নম্বর পাটে তৃনমূল কংগ্রেসের পাড়া বৈঠক অনুষ্ঠিত হলো। এদিন সকালে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় জটেশ্বর স্কুল পাড়া এলাকায়। উপস্থিত ছিলেন, স্থানীয় তৃনমূল নেতা সমরেশ পাল, আমিনুল হক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *