স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন কে সামনে রেখে বালুরঘাট শহর জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন কে সামনে রেখে বালুরঘাট শহর জুড়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হলো। এদিন সকালে বালুরঘাট শ্রীরামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। র‍্যালিটি বালুরঘাট রামকৃষ্ণ মিশন আশ্রম থেকে শুরু হয়ে গোটা বালুরঘাট শহর প্রদক্ষিণ করে আবার রামকৃষ্ণ মিশন আশ্রমে গিয়ে শেষ হয়। পাশাপাশি বালুরঘাট রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম এর পক্ষ থেকেও বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়েছিল। বালুরঘাট রামকৃষ্ণ সারদা মিশন আশ্রম থেকে শুরু হয়ে বালুরঘাট রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমে গিয়ে শেষ হয়। পাশাপাশি বালুরঘাটের বিভিন্ন স্কুল-কলেজও র‍্যালির আয়োজন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *