স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন, দেশজুড়ে পালিত জাতীয় যুব দিবস।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ স্বামী বিবেকানন্দের ১৬১-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্রে পালিত হচ্ছে আজকের দিনটি।১৯৮৫ সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করে তত্‍কালীন কেন্দ্রীয় সরকার। যারপর থেকেই দেশজুড়ে স্বামী বিবেকানন্দর-র জন্মদিন হিসেবে যে দিনটি পালিত হয়ে আসছে। সেই মর্মে আজ বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় পালিত হয় স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্ম দিবস।আর এই জন্মবার্ষিকী পালন করলো বর্ধমান বিশ্ববিদ্যালয় ইউনিয়নের ছাত্র ছাত্রীরা।এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের থেকে র‌্যালি করে ছাত্রছাত্রীরা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কেম্পাস জোন সেখান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ,তারপর ক্যাম্পাসে থাকা স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অধ্যাপক সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *