
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে অনুষ্ঠিত হলো তেরঙ্গা যাত্রা। বৃহস্পতিবার কেশপুর বাসস্ট্যান্ড থেকে এই কর্মসূচির সূচনা হয়।
জাতীয় পতাকা হাতে নিয়ে সুসজ্জিত ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন কয়েক হাজার মানুষ। দেশাত্মবোধক আবহে অনুষ্ঠিত এই তেরঙ্গা যাত্রা কেশপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় পতাকার মর্যাদা ও দেশপ্রেমের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানা গেছে। তেরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে গোটা কেশপুর এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। শোভাযাত্রার বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি করতে দেখা যায় বহু মানুষকে।











Leave a Reply