আবদুল হাই, বাঁকুড়াঃ টিম বাঁকুড়ার নিঃস্বার্থ ও রানীবাঁধ নাগরিক মঞ্চের উদ্যোগে যুবনায়ক স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রাণীবাঁধে আয়োজিত হলো ম্যারাথন দৌড় এবং ছোটদের অঙ্কন প্রতিযোগিতা। খাতড়ার এস.ডি.পি.ও শ্রী কাশীনাথ মিস্ত্রী পতাকা উত্তোলন করার পর দৌড় প্রতিযোগিতা শুরু হয়।আজ পুরুষ বিভাগে প্রায় ২০০ জন এবং ৫৯ জন মহিলা ম্যারাথনে অংশ গ্রহণ করেন । উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী জোৎস্না মান্ডি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তেন্ডিভ ভুটিয়া।ম্যারাথনে প্রথম স্থানাধাকারীদের ১৫০০ টাকা, দ্বিতীয়দের ১২০০ টাকা এবং তৃতীয়দের ১০০০ টাকা করে দেওয়ার সাথে প্রত্যেকের হাতে ট্রফি ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এছাড়াও এদিন কচিকাঁচাদের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মন্ত্রী জ্যোৎস্না মান্ডি জঙ্গলমহলে এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
“টিম নিঃস্বার্থ” এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ম্যারাথন দৌড় ।












Leave a Reply