সুদীপ সেন, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার শালতোড়া
র মুড়লু গ্রামে বীণাপানি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত স্বামীজির আবির্ভাব দিবসে শোভাযাত্রা বৈদিক যজ্ঞ, যুব সম্মেলন, কম্বল বিতরণ ও রক্ত দান শিবির সুসম্পন্ন হলো। উপস্থিত ছিলেন ভারতীয় জ্ঞান যোগপিঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সোমনাথ ব্রহ্মচারী মহারাজ মহাশয়,শালতোড়া বিধানসভা র বিধায়ীকা মাননীয়া চন্দনা বাউরি মহাশয়া, তরুণ ব্রহ্মচারী পরিব্রাজক যোগাচার্য রাজা পান্ডে মহাশয় ও বীণাপানি ফাউন্ডেশনের কর্ণধার অরুণ কুম্ভকার তার সাথে সাথে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সমস্ত সমাজসেবী সদস্যরা।।
প্রথমেই স্বামীজী ও ভারত মাতার সুসজ্জিত teblo সহকারে গ্রাম পরিক্রমা করে শোভাযাত্রা বের হয়।
বিশ্ব শান্তি কামনা করে বৈদিক মহাজ্ঞ্যের ও আয়োজন করা হয়েছিল।
ঠিক সকাল১১টায় ফিতা কেটে,শালতোড়া বিএড কলেজের ম্যানেজিং ডিরেক্টর স্বামীজীর প্রতিকৃতিতে মাল্য দান করে ও নারিকেল ভেঙে রক্তদান শিবিরের উদ্ঘাটন করেন।
উল্লেখ এদিন রক্তদাতাদের মধ্যে ৯জন মহিলা সহ মোট ৬৩জন রক্তদান করেন,
এরপর স্বামীজীর জন্মদিন এর মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারত মাতা ও স্বামীজীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ও প্রদীপ প্রজ্জ্বলিত করে অনুষ্ঠানে র শুভ সুচনা করেন সোমনাথ ব্রহ্মচারী মহারাজ।
সকল অতিথিদের চন্দনের ফোঁটা, স্বামীজীর জীবনী পুস্তক , উত্তরীয় ও পুষ্পগুচ্ছ দিয়ে বরণ করে নেওয়া হয় ফাউন্ডেশন এর সদস্যরা।
স্বাগত ভাষণে ফাউন্ডেশন এর উদ্দেশ্য ও স্বামীজীর স্বপ্নের নতুন ভারত বিষয়ে বক্তব্য রাখেন অরুন কুম্ভকার।
বর্তমান পরিস্থিতি তে গো-দর্শন , ভারতীয় সংস্কৃতি র উপর প্রবচন দেন স্বামী সোমনাথ মহারাজ।
স্বামীজীর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন এবং যুবকদের প্রেরণাদায়ী বক্তব্য রাখেন ব্রহ্মচারী রাজা পান্ডে।
অনুষ্ঠান শেষে 200 দুঃস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
সকলেই প্রায় দু,তিন হাজার নর নারায়ন সেবায় খিচুড়ি প্রাসাদ গ্রহণ করে কার্যক্রমের সমাপ্তী হয়।
স্বামীজির আবির্ভাব দিবস পালন।












Leave a Reply