সাঁকরাইল যুব তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : সাঁকরাইল মিললাইন ধার এলাকায় স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন উপলক্ষে যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়ে গেল শীত বস্ত্র প্রদান অনুষ্ঠান। দুস্থ ব্যক্তিদের এই শীতকালে শীতবস্ত্র প্রদান করার জন্য এই আয়োজন। বিধায়িকা প্রিয়া পালের উপস্থিতিতে হলো এই অনুষ্ঠান। এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি অমৃত বসু এবং যুব তৃণমূলের সভাপতি প্রলয় কাড়ার, তৃণমূল মহিলা সভানেত্রী নাসিমা কাজী, তপন পাল , সাঁকরাইল আইএনটিটিইউসির সভাপতি আহমেদ শেখ সহ তৃণমূল বিশিষ্ট ব্যক্তিবর্গ। ৫০ থেকে ৬০ জনকে শীত বস্ত্র প্রদান করা হয়। স্বামী বিবেকানন্দ বিভিন্ন বাণী প্রচার করলেন তৃণমূলের নেতৃত্ববৃন্দ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *