কর্ম বিরতি পালন করলেন বালুরঘাট জেলা আদালত ও গঙ্গারামপুর মহকুমা আদালতের ল’ক্লার্করা।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিমবঙ্গ ল’ক্লার্ক এ্যাসোশিয়েশন এর ডাকে এদিন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে ও বুনিয়াদপুরে কর্ম বিরতি পালন করলেন বালুরঘাট জেলা আদালত ও গঙ্গারামপুর মহকুমা আদালতের ল’ক্লার্করা। ফলে এদিন আদালতের কাজ কর্মে বিঘ্ন ঘটে। আদালতের পাশাপাশি এদিন জেলার ভূমি সংস্কার দপ্তরের অফিসগুলোতেও ল’ক্লার্করা কর্মবিরতি পালন করেন। দাবি আদায়ের লক্ষ্যে শহরে মিছিল‌ও করেন তারা।
মূলত রাইট টু এ্যাক্ট এবং অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে এদিনের পেন ডাউন বলে জানান আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *