এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী দের বিরুদ্ধে।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী দের বিরুদ্ধে। বালুরঘাট শহরের সাত নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকার শীতলাতলার ঘটনা। রক্তাক্ত অবস্থায় ঐ মহিলা বালুরঘাট থানায় এসে অভিযোগ জানান। মহিলার নাম সুচিত্রা দাস দত্ত। মহিলার স্বামী বিমান দত্ত জানান, আর্থিক কারণে কিছুদিন আগে প্রতিবেশীর কাছে ছেলের একটি সোনার মালা বন্ধক রেখে সাত হাজার টাকা নেন। টাকা ফেরত দিয়ে মালা নিতে গিয়ে জানতে পারেন, বন্ধক রাখা মালা বিক্রি করে দিয়েছে। এর প্রতিবাদ করাতেই এদিন সকালে প্রতিবেশী মিনতি ওঁরাও, রবীন্দ্রনাথ দত্ত ও মলিনা দত্ত তার স্ত্রী কে বাড়িতে এসে মারধর করে। এই ঘটনার পর রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী কে নিয়ে বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *