উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- দুর্ঘটনাগ্রস্ত চার চাকার গাড়ি থেকে বাজেয়াপ্ত হল ৩৩ প্যাকেট গাঁজা। ঘটনাটি ঘটেছে ইসলামপুর (Islampur) থানার অলিগঞ্জ এলাকায়। জানা গিয়েছে, অলিগঞ্জ থেকে দুই ব্যক্তি বাঁশ নিয়ে ভুটভুটিতে করে গুঞ্জরিয়া বাজারে যাচ্ছিলেন। সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি চার চাকা গাড়ি ওই ভুটভুটির পেছনে ধাক্কা মারে। ধাক্কা মারার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কিছুদূর এগিয়ে জাতীয় সড়কের পাশে ফের একটি গাছে ধাক্কা মারে। গাছের সঙ্গে ধাক্কা লাগতেই গাড়ির ভেতরে থাকা কয়েকটি প্যাকেট মাটিতে পড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির কাছে এগিয়ে যেতেই প্যাকেটগুলি দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মোট ৩৩ প্যাকেট গাঁজা বাজেয়াপ্ত করেন। ভুটভুটিতে থাকা দুই ব্যক্তি আহত হয়েছেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট আরিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গাড়ি থেকে বাজেয়াপ্ত হল ৩৩ প্যাকেট গাঁজা।












Leave a Reply