সাত দফা দাবিকে সামনে রেখে শ্রম আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন।

দক্ষিণ দিনাজপুর-বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- সাত দফা দাবিকে সামনে রেখে শ্রম আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করল পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়ন।শহর জুড়ে মিছিল করে জেলা কালেক্টরেটে সংলগ্ন শ্রম দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানা যায় মূলত সাত দফার দাবিকে সামনে রেখে এই দিনের স্মারকলিপি প্রদান করা হয়। গৃহ সহায়িকাদের ন্যূনতম মজুরি পাশাপাশি সপ্তাহে একদিন ছুটি কিংবা মাতৃত্বকালীন ছুটি দিতে হবে এছাড়া অবিলম্বে এই সমস্ত দাবি না মানা হলে সংগঠনের পক্ষ থেকে জেলা জুড়ে আরো বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *