শবদেহ গাড়ি প্রদান বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পৌরসভার উদ্যোগে আজ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে শবদেহ গাড়ি প্রদান করা হলো। কিছুদিন আগেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকের সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বর্ধমান পৌরসভা একটি শবদেহ গাড়ি প্রদান করা হবে। কারণ এতদিন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে যেসব মৃতদেহগুলি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হত সেগুলি একটি খোলা ভ্যানে নিয়ে যাওয়া হতো। তাই সেগুলি দেখতে ভীষণ দৃষ্টিগত লাগতো। তাই রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই শবদেহ গাড়ি দেওয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, রোগী কল্যাণ সমিতি বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে বর্ধমান পৌরসভা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কে এই গাড়ি দেবে। কারণ মৃতদেহ গুলো যখন নিয়ে যাওয়া হতো খোলা ভ্যানে সেটি ছিল খুব লজ্জাজনক ব্যাপার। তাই আগে একটি দেওয়া হয়েছে এবং আজকে আবার একটি দেয়া হচ্ছে। দিন ১৫পর আবার একটি শবদেহ গাড়ি দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *