পশ্চিমবঙ্গের সর্ব উৎকৃষ্ট ব্ল্যাক বক্স বিশিষ্ট বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র চালু করবার উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গের সর্ব উৎকৃষ্ট ব্ল্যাক বক্স বিশিষ্ট বালুরঘাটের নাট্য উৎকর্ষ কেন্দ্র চালু করবার উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। ৪-৫ বছর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নাট্য উৎকর্ষ কেন্দ্রটি তৈরি করা হয়। দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর এই নাট্য উৎকর্ষ কেন্দ্রটির উদ্বোধনের পরেই শুরু হয় করোনা সংকট। পুনরায় বন্ধ হয়ে যায়, নাট্য উৎসব কেন্দ্র। এর পক্ষ থেকে কোভিড হাসপাতাল হিসেবে ব্যবহার করা হয় নাট্য উৎকর্ষ কেন্দ্রটিকে। কোভিড সংকট মিটে যাওয়ার পর নাট্য উৎকর্ষ কেন্দ্র চালুর উদ্যোগই হলো জেলা প্রশাসন সেই লক্ষ্যে শনিবার বালুরঘাটের নাট্যকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের সাথে একটি বৈঠক করল জেলা প্রশাসন। এই বইটাকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা, বালুরঘাটের মহকুমা শাসক সুমন দাশগুপ্ত সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে আগামী একুশে ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নাট্য উৎকর্ষ কেন্দ্রটি চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *