মকর সংক্রান্তির দিনে সকাল থেকে পূণ্যার্থীদের ভিড় উপচে পড়ল এক্তেশ্বর শিবমন্দিরে।

আবদুল হাই,বাঁকুড়াঃ মকর সংক্রান্তির সকাল থেকে পূণ্যার্থীদের বিপুল জনসমাগম বাঁকুড়া শহর সংলগ্ন এক্তেশ্বর শিব মন্দিরে। মন্দির সংলগ্ন দ্বারকেশ্বর নদীতে পূণ্যস্নান সেরে অনেকেই পূজো দিচ্ছেন প্রাচীণ এই মন্দিরে। সকাল থেকেই উৎসবের মেজাজ এলাকা জুড়ে।

জ্যোতিষ শাস্ত্র মতে রাশিচক্রে ১২টি রাশির অবস্থান। বাংলার প্রথম মাস বৈশাখে সূর্য দেবের অবস্থান মেষ রাশিতে, জ্যৈষ্ঠ মাসে বৃষ রাশিতে। এভাবে ধনু রাশিতে ৩০ দিনের অবস্থানের পর মকর রাশিতে গমনকাল ‘মকর সংক্রান্তি’ নামে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *