এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের তোলা আদায়ের বিরুদ্ধে হিলি স্থল বন্দর এলাকায় ট্রাক মালিকদের বিক্ষোভ ।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট:— এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের তোলা আদায়ের বিরুদ্ধে হিলি স্থল বন্দর এলাকায় ট্রাক মালিকদের বিক্ষোভ । প্রায় দেড়শ জন ট্রাক মালিক বিক্ষোভ দেখান এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের অফিস ঘরের সামনে । অভিযোগ সুবিধা পোর্টালে সরকারের নির্ধারিত টাকা দেওয়ার পরেও নানা অজুহাতে আরো প্রায় ১০০০ টাকা প্রতি টিপে আদায় করছে এক্সপোর্ট অ্যাসোসিয়েশন । এক্সপোর্টার্স এসোসিয়েশনের সম্পাদক দিলীপ সরকার সেই ঘটনা স্বীকার করে নিয়েছেন বলে দাবি । ট্রাক মালিক সংগঠনের দাবি গেট পাস, গাড়ি পাস সহ বিভিন্ন অজুহাতে প্রায় হাজার টাকা মতো আদায় করা হয় প্রতিটি গাড়ি থেকে। বর্তমানে এক্সপোর্ট ব্যবসার মন্দা শুরু হয়েছে, আগে যেখানে গড়ে আড়াইশো গাড়ি ওপারে যেত এখন সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে ৭০ থেকে ৮০ তে। লরি মালিকদের দাবি এই কঠিন পরিস্থিতিতে তোলার এক্সট্রা হাজার টাকা দেওয়া তাঁদের পক্ষে অসম্ভব । সেই ঘটনার প্রতিবাদেই তাঁদের আন্দোলন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *