তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেমারির ঝিকরায়।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি-২ ব্লকের ঝিকরা গ্রামে । ঘটনা সূত্রপাত,
বর্তমান ব্লক সভাপতি হরিসাধন ঘোষের অনুগামীরা ঝিকরা মোড়ে এক ব্যক্তির চিকিৎসার সহযোগিতার জন্য চাঁদা তুলছিলেন ঠিক সেই সময় প্রাক্তন ব্লক সভাপতি গোষ্ঠীর অনুগামীরা তাদের ওপরে চড়াও হয় বলে অভিযোগ । স্থানীয় সূত্রের পর জানা যায়,এমনকি নিজেদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই তৃণমূলের গোষ্ঠী।
। গোটা ঘটনা বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা অভিযোগ তুলেছিলেন প্রাক্তন মেমারি দু’নম্বর ব্লক সভাপতি তথা কৃষি কর্মাধ্যক্ষ মোঃ ইসমাইল ও তার অনুগামীদের বিরুদ্ধে। রবিবার দলীয় কার্যালয়ে মেমারি দুই নম্বর ব্লক আই এন টি টি ইউ সি প্রাক্তন সভাপতি শেখ সিরাজুল জানিয়েছেন এই ঘটনার সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। মেমারি দু’নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি । তার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *