আজ শেষ হবে দক্ষিণ দিনাজপুরে আয়োজিত শান্তিনিকেতনের সোনা ঝুড়ির হাটের আদলে পৌষ মেলা ।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ শেষ হবে দক্ষিণ দিনাজপুরে আয়োজিত শান্তিনিকেতনের সোনা ঝুড়ির হাটের আদলে পৌষ মেলা । উল্লেখ্য গত ৬ই জানুয়ারি তারিখ থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় বালুরঘাটে সংকেত ক্লাবের উদ্যোগে শান্তিনিকেতনের শিল্প সংস্কৃতিকে তুলে আনার জন্য বালুরঘাট শহরে শুরু হয়েছিল শান্তিনিকেতনের সোনা ঝুড়ির হাট হাট। প্রথম দিন থেকেই প্রচুর মানুষজন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই সোনাঝুড়ির হাটে ভিড় করেছিলেন বহু মানুষজন। পৌষ মেলার মাধ্যমে রবিবার রাত্রে এই অনুষ্ঠান এবং হাটের সমাপ্তি হল। নানান রকম পসরা সাজিয়ে মেলায় আগত লিটিল ম্যাগাজিন, জামাকাপড়, পিঠে পুলি, মুখা ও নানান রকম হস্তশিল্পের সম্ভার সহ লোকসংস্কৃতি বাউল দেখতে আসা মানুষজনদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শান্তিনিকেতনের সোনা ঝুড়ির হাটের আদলে বাসা এই অভিনব পৌষ মেলার আয়োজন জেলা জুড়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বিগত কয়েক দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *