আবদুল হাই, বাঁকুড়াঃ এবার ভাত,ডাল, সোয়াবিন শুধু নয় পাতে মাংস,ফল দেওয়া হবে। সরকারের নির্দেশ পেতেই ফল সহ আরও পুষ্টিকর খাবার বিদ্যালয়ে বিদ্যালয়ে দেওয়া শুরু হয়ে গেছে । এদিন বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে স্কুলে মিড ডে মিলে খাবারের পাশাপাশি ফলমূল ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হল।মিড ডে মিলে ফলমূল হাতে পেয়ে খুশি কচিকাঁচা ছাত্রছাত্রীরা। জানা যায় ওই বিদ্যালয়ে মোট ১০৬ জন ছাত্রছাত্রী পঠন-পাঠন করে ।আজ স্কুলে উপস্থিত ছিল ৮১ জন । হাসিমুখে তা নিতেও দেখা গেল পড়ুয়াদের।আর ফল পেয়েই অনেকই আনন্দে খেতে লাগলো।
মিড ডে মিলে ছাত্র ছাত্রীদের হাতে ফল।












Leave a Reply