বর্ধমান পৌরসভার এম সি আই সি প্রদীপ রহমান আজ ১৮ নম্বর ওয়ার্ডের হাতে তুলে দিলেন ঘুড়ি।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকাল অর্থাৎ রবিবার ছিল বর্ধমান শহরের ঐতিহ্যবাহী ঘুড়ির মেলা। কাল শুধু আকাশের দেখা গেছে রংবেরঙের ঘুড়ি উড়তে। যদিও কালের নিয়মই কিছুটা যৌলুস সারিয়ে ফেলেছে পিঠে পার্বণ এবং ঘুড়ির মেলা। কিন্তু ঘুড়ির মেলা যেন শেষ হয়েও শেষ হলো না কচিকাঁচারা এখনো বর্ধমানের একাংশে আজ ঘুড়ির মেলা এবং আকাশে ওড়াচ্ছে ঘুড়ি। তাই এই কচিকাঁচাদের কথা চিন্তা করে বর্ধমান পৌরসভার এম সি আই সি প্রদীপ রহমান আজ ১৮ নম্বর ওয়ার্ডের হাতে তুলে দিলেন ঘুড়ি। বর্ধমান পৌরসভার এমসিআইসি প্রদীপ রহমান বলেন, কাল বর্ধমান শহরে একাংশ ছিল গুলির মেলা আজ বর্ধমান শহরের সর্বমঙ্গলা পাড়াতে ঘুড়ির মেলা। সকালবেলা থেকেই আমরা কচিকাঁচাদের হাতে তুলে দিচ্ছি ঘুড়ি। প্রতিবছরই আমরা এই ঘুড়ি কচি কাঁচা দের হাতে তুলে দি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *