প্রকাশ্যে বাঁশ দিয়ে বিজেপির বুথ সভাপতিকে মারধোর, পটাশপুরে ভিডিও ভাইরাল।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রকাশ্যে বাঁশ দিয়ে বিজেপির বুথ সভাপতিকে মারধোর। বাড়ির গেট তালা বন্ধ করে দেওয়ায় কোনো ক্রমে রক্ষা পেল পরিবারের সদস্যরা। বাড়ির সামনে লাঠি হাতে দাপাদাপি দুষ্কৃতীদের। অভিযোগের তির তৃনমূলের দিকে। মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রবিবার পটাশপুরে বিজেপির সম্মেলন ছিল। সেই সম্মেলন থেকে বাড়ি ফেরার পথে মারধোরের অভিযোগ। অভিযোগ কাঠের জাল্বানি নিয়ে অতর্কিত ভাবে মারধোরের করা হয় পটাশপুরের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের গোপলপুরের বিজেপি বুথ সভাপতিকে মারধোর করা হয়। যদিও অভিযোগ অস্বীকার তৃনমূলের। তৃনমূলের দাবি পারিবারিক সমষ্যা কে রাজনৈতিক রং চড়ানোর চেষ্টা করা হচ্ছে।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *