পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আদিবাসী সমাজের মানুষ আজ বর্ধমান শহরে কার্জন গেট চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন এবং জেলাশাসনের কাছে ডেপুটেশন দিলেন। আদিবাসী সেঁগেল অভিযান পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এই ডেপুটেশন প্রদান অভিযান। তাদের মূলত দাবী হলো ২০২৩ সালে সারানা ধর্ম কোড দিতে হবে এবং নিতে হবে। আদিবাসী সেঁগেল অভিযান পূর্ব বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে মঙ্গল মান্ডি বলেন, আপনারা জানেন ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ের কাছে আমাদের একটি মারাং বুরু জাহের থান রয়েছে সেটি ওখানকার সরকার জৈনদের হাতে তুলে দিচ্ছে। তাই আমরা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দিয়েছি এবং বিভিন্ন রাজ্যে মারাং বুরু বাঁচাও ভারত যাত্রা করছি। যতদিন না আমাদের এই সমস্যার সমাধান হবে ততদিন আমরা এই অভিযান চালিয়ে যাব।
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আদিবাসী সমাজের মানুষের বিক্ষোভ এবং ডেপুটেশন।












Leave a Reply