দুই বিধায়ক দিদির সুরক্ষা কবচ নিয়ে এলাকায় ঘুরলেন সাধারণ মানুষকে অবগত করার জন্য।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : কোরোলা ১ নম্বর পঞ্চায়েতে সাঁকরাইল কেন্দ্রের বিধায়ক শ্রীমতি প্রিয়া পাল ও উদয় নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা সুরক্ষা কবজ নিয়ে এলাকায় পৌঁছালেন। কোরলা এক নম্বর পঞ্চায়েতর প্রধান নিলুফা মল্লিক কে সঙ্গে নিয়ে দিদির সুরক্ষা কবজ নিয়ে দিদির দূত হয়ে এই এলাকায় জনসংযোগে বেরোলেন। দলের নির্দেশ মতন সরকারের যে সকল জনমুখী প্রকল্পগুলি আছে সেই প্রকল্প গুলি থেকে কোন মানুষ বঞ্চিত হয়েছে কিনা তার সবকিছু জিজ্ঞাসা করলেন দুই বিধায়ক। এই কর্মসূচিতে কোন রং বা দল দেখা হবে না এমনটাই দলের পক্ষ থেকে দাবি করা হয়। সেই নির্দেশ মতন কোরোলা দু’নম্বর পঞ্চায়েত এলাকায় জনসংযোগে বেরোলেন দুই বিধায়ক । সঙ্গে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ন্ত ঘোষ, সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *