রেলে কাটা পড়ে মৃত্যু হল এক গৃহবধুর।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ- পাথরঘাটা এলাকায় রেলে কাটা পড়ে মৃত্যু হল এক গৃহবধুর। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ওই গৃহবধূ নাম মধুমিতা সরকার (36)।
পাথরঘাটা পাঞ্জারীপাড়া এলাকায় রেল লাইনের ধারে কাজ করতে আসা স্থানীয় মানুষজনদের প্রথমে বিষয়টি নজরে আসে। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেল পুলিশের তৎপরতায় দেহটি উদ্ধার করে নিয়ে আসা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে।
পরবর্তীতে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা মর্গে পাঠানো হয়। ঘটনায় পরিবার সহ এলাকায় নেমেছে শোকের ছায়া। মৃত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যা ছিল এই গৃহবধূর । এমনকি গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *