ভোররাতে মেছেদা বাজারে ভয়াবহ আগুন,আগুনে পুড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের, চাঞ্চল্য।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ভোর রাতে পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা বাজারের বিধ্বংসী আগুন দোকানে আগুন, আগুনে পুড়ে মৃত্যু হল বাবা ও মেয়ের, ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বুধবার ভোর নাগাদ মেছেদা বাজারে আগুন কয়েকটি দোকানে বিধ্বংসী আগুন লাগে। আগুনের আটকে মৃত্যু হয় বাবা ও মেয়ের। এরপর স্থানীয়দের তৎপরতায় খবর দেওয়া হয় কোলাঘাট থানার পুলিশকে এবং দমকলের আধিকারিকদের, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিনের ঘন্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত বাবার নাম গোকুল কর, বয়স আনুমানিক ৮০ বছর, মেয়ের নাম মল্লিকা কর, বয়স আনুমানিক ৪৫ বছর, এরপর কোলাঘাট থানার পুলিশ ওই দুটি মৃতদেহ উদ্ধার করে তমলুক হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য, তবে দমকলের প্রাথমিক অনুমান সর-সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ড, ঘটনায় এলাকায় চাঞ্চলদের পাশাপাশি শোকের ছায়া নেমে আসে ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *