পাঁশকুড়ার মঙ্গলদারি তৃণমূল কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ,চাঞ্চল্য গোটা এলাকায়।


পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের মঙ্গলদারি এলাকায় পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে, ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, তৃণমূল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোররাতে আগুন লাগিয়ে দেয় বেশ কিছু দুষ্কৃতী, আর এই আগুনে ভষ্মীভূত হয়ে যায় দলীয় কার্যালয়ের মধ্যে থাকা সমস্ত আসবাবপত্র এবং বহু দরকারি নথি ও কাগজপত্র। পুড়ে যায় টেবিল চেয়ার বেঞ্চ সহ দুটি সিলিং ফ্যান।মধ্যরাত্রে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে যদিও, এরপর স্থানীয়দের নেতৃত্বের তৎপরতায় খবর দেওয়া হয় পাঁশকুড়া থানার পুলিশ এবং দমকলের আধিকারিকদের, খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *